সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পারিবারিক বন্ধন রক্ষায় সম্মিলিত ভূমিকা জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি ‘শাপলা চত্বর মামলায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক’ ফরজ নামাজের পর রাসুলুল্লাহ (সা.) যেসব দোয়া পড়তেন কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা

সাবেক এমপি আব্দুল মজিদ মণ্ডলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য, মণ্ডল গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আব্দুল মজিদ মণ্ডল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও মরহুমের ছেলে আব্দুল মমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী তাজউদ্দিন আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল মজিদ মণ্ডল দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। তিনি কৃত্রিম অক্সিজেন নিয়ে বেঁচে ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকাস্থ নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে স্কয়ার হাসপাতালে নেয়ার পথে সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

শুক্রবার বাদ জুমা এনায়েতপুরের রুপনাই মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ