বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অপরাধ নির্মূলে খেলাফত শাসনব্যবস্থার বিকল্প নেই: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, দেশে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, প্রতিনিয়ত খুন-ছিনতাই, ঘুষ-দূর্নীতি ও ধর্ষণের মত ভয়াবহ ঘটনা আশংকাজনক ভাবে বেড়েই চলছে। সঠিক বিচারের অভাবেই অপরাধ বন্ধ হচ্ছে না।

আজ শনিবার বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ানগঞ্জ জেলা পুনঃগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সকল অপরাধ মোকাবেলায় আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরে মানবতা বোধ জাগিয়ে তুলতে হবে। রাষ্ট্রের সকল স্তরে অপরাধ বন্ধ করতে ইসলামী রাষ্ট্র তথা খেলাফত পদ্ধতির শাসনব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই। ইনসাফ ভিত্তিক খেলাফত প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা আমীর আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, জেলা সাধারন সম্পাদক মাওলানা শেখ সাদী, মুফতি ইমরান হুসাইন কাসেমী, মুফতি জামাল উদ্দিন রশিদী, মাওলানা ইউসুফ, মাওলানা নুরুল্লাহ হাশেমী মাওলানা আখতারুজ্জামান সাদেকী ও মেহেদী হাসান প্রমুখ।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, বাংলাদেশে মুসলিম শিক্ষার্থীদের কৌশলে যৌন শিক্ষা ও ইসলাম বিরোধী বিবর্তনবাদ শিক্ষা দিয়ে মুসলিম শিক্ষার্থীদেরকে চরিত্রহীন ও নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে ইসলাম ও নৈতিকতা বিরোধী শিক্ষা বাতিল করতে হবে।
সভাপতির ভাষনে আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. ছিলেন আল্লাহর রাসূলের একজন সত্যিকারের অনুসারী। তাঁর জীবনী অধ্যয়নের মাধ্যমে ইসলামী শিক্ষা বাস্তবায়নের সঠিক দিকনির্দেশনা লাভ করা সম্ভব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ