সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

এবার বৃটেনের মসজিদে চালু হলো ভ্যাকসিন কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃটেনের প্রথম মসজিদ হিসেবে ভ্যাকসিন কার্যক্রম চালু হয়েছে বার্মিংহামের আল-আব্বাস ইসলামিক সেন্টারে। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, সেখানে প্রতিদিন ৫০০ মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হবে। মসজিদের ইমাম শেখ নুরু মোহাম্মদ এ নিয়ে বলেছেন, ইসলামে ভ্যাকসিন প্রয়োগ নিষিদ্ধ এমন ধারণা বদলাতে এই উদ্যোগ ভূমিকা রাখবে।

আরো জানা যায়, ভ্যাকসিন নিয়ে মিথ্যা তথ্যের কারণে বৃটেনে থাকা দক্ষিণ এশীয়দের ভ্যাকসিন গ্রহণে অনুৎসাহিত করতে পারে। তবে মসজিদে ভ্যাকসিন কার্যক্রম চালু হওয়ায় মুসলিমদের কাছে গুরুত্বপূর্ন বার্তা যাবে।

নতুন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মসজিদের ট্রাস্টি রিজওয়ান আলিদিনা। তিনি জানিয়েছেন, এরইমধ্যে মসজিদে ভ্যাকসিন কার্যক্রম বেশ সাড়া ফেলেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ