মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন

করোনায় আক্রান্ত হয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মারুফ হোসেন মিনা নামের এক ছাত্র মৃত্যুবরণ করেছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মারুফ হোসেন মিনা বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। পরিবারে চারবোন ও দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে সে।

জানা যায়, প্রচন্ড পেট ব্যাথার কারণে গত বৃহস্পতিবারে মারুফ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর করোনা পরীক্ষা করা হলে গতকাল পজেটিভ আসে আর রাতেই মারা যায় সে।

এদিক, মারুফ হোসেন মিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাস জুড়ে। তার বন্ধুরা ক্যাম্পাস জীবনের নানা স্মৃতিময় দিনের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ