বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কলকাতাকে ভারতের রাজধানী করার দাবি মমতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলকাতাকে ভারতের অন্যতম রাজধানী করার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, দেশের চার প্রান্তে ৪টি রাজধানী হোক। দিল্লিতে সবাই বহিরাগত, তাহলে দিল্লি থেকেই কেন সমস্ত কাজ হবে। সংসদ বসুক দেশের চার প্রান্তেই। কলকাতাকেও অন্যতম রাজধানী করা হোক।

গতকাল শনিবার (২৩ জানুয়ারি) ভারতের একজন নেতা সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মদিন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে এদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

জানা যায়, সুভাষ চন্দ্র বসু সোভিয়েত রাশিয়ার কাছে বন্দি অবস্থায়, সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন। বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, সুভাষ চন্দ্র বসু দেশকে টুকরো করার কথা বলেননি। আজাদ হিন্দ বাহিনী ছিল বৈচিত্রের মধ্যে ঐক্যের প্রতীক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ