রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

টাঙ্গাইলে লতিফ সিদ্দিকীর মার্কেট গুঁড়িয়ে দিল প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুরপাড়ায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দীর্ঘদিনের অবৈধভাবে দখল করা নির্মাণাধীন মার্কেট ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী।

আজ রোববার সকালে জেলা প্রশাসক ড. আতাউল গনির নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাঙ্গাইল সদর উপজেলা ভূমি কমিশনার মুহা. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী জানান, টাঙ্গাইল পৌর এলাকার প্রাণকেন্দ্র আকুর টাকুরপাড়া এলাকায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জাল দলিলের মাধ্যমে ৬৬ শতাংশ সরকারি ‘ক’ তফসিলভুক্ত জমি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণসহ বিভিন্ন স্থাপনা করেছিলেন। এ বিষয়ে জেলা প্রশাসন মামলা করার পর সরকারের পক্ষে রায় দিয়েছেন আদালত। এরই প্রেক্ষিতে সরকারি স্বার্থে এই ভূমি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের পরবর্তী নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ