রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

নগরকান্দায় সেতু পুনঃনির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইফুল ইসলাম
ফরীদপুর থেকে>

ফরিদপুর নগরকান্দা থানার মূল সড়কের উপরে এরশাদ সরকারের আমলে নির্মিত বেইলী ব্রীজটি দীর্ঘদিন ধরে যাতায়াত অক্ষম হয়ে পড়েছে কিন্তু বারবার ব্রীজটি জোড়াতালি চলাচলে সক্ষম করে তোলে সড়ক ও জনপথ বিভাগ।

আজ রোববার সকালে এক ঘণ্টাব্যাপী নগরকান্দা বিভিন্ন শ্রেণীর মানুষ এ মানববন্ধনের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। তালমার মোড় থেকে অনেক ভারী যানবাহন মোকসেদপুর, গোপালগঞ্জ, খুলনা, যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকে। তাছাড়া নগরকান্দা সালথা হল পাট পিয়াজের জন্য বিখ্যাত প্রায় প্রতিদিনই শত শত ট্রাক এই ব্রিজের উপর দিয়ে পাট পিয়াজ বহন করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে থাকে। ভারী যানবাহন সেতুর ওপর উঠলে সকলেই আতঙ্কে থাকে কখন ভেঙে যায়।

বর্তমানে সেতুর যে অবস্থা তাতে যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই ঝুঁকিপূর্ণ বেইলি সেতু অপসারণ করে এখানে নতুন পাকা সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। কিন্তু বারবার এই দাবি জানানোর পরও সড়ক বিভাগ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তারা সেতুর পাশে ভারী যানবাহন চলাচল নিষেধ সাইনবোর্ড টাঙ্গিয়ে রেখে দায় সেরেছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু মিয়া,নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, কেন্দ্রীয় বাজার মসজিদের পেশ ইমাম মুফতি আসাদুজ্জামান কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম ফরিদপুরী মাওলানা নুরুল আমিন, ক্বারী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ