বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় সরকার: শিক্ষা উপমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় সরকার। কিন্তু সরকারের একক প্রচেষ্টায় সেটা কখনো সম্ভব নয়। এজন্য মাদরাসা শিক্ষার সঙ্গে যারা জড়িত তাদের এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের মধ্যেই মাদরাসা শিক্ষা যাতে আন্তর্জাতিক একটা তুলনামূলক পর্যায়ে পৌঁছাতে পারে সে লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।’

গতকাল শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর মাদরাসা শিক্ষক পরিষদের উদ্যোগে ‘মাদরাসা শিক্ষার মান উন্নয়ন’ নিয়ে এক মতবিনিময় সভায় নওফেল এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীন দেশে মাদরাসা শিক্ষায় বড় পরিবর্তন এনেছিলেন।

এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৬ হাজার কোটি টাকায় ১ হাজার ৮০০ মাদরাসা ভবন তৈরি করছেন। প্রধানমন্ত্রীই নির্দেশ দিয়েছেন যাতে মুজিববর্ষেই মাদরাসা শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে একটি তুলনামূলক অবস্থানে নিয়ে আসা যায়। শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রে সবার আগে এগিয়ে আসতে হবে মাদরাসার সঙ্গে যারা জড়িত তাদেরকেই।’

এসময় উপমন্ত্রী মাদরাসা প্রধানদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ওছিউর রহমানের সভাপতিত্বে এবং দারুল উলুম কমিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মহাসিন ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ ছলিম উল্লাহ, আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরোয়ার উদ্দিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ