মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হুফফাজের ৪০দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ জানুয়ারি ২০২১ থেকে ১০ মার্চ ২০২১ পর্যন্ত উস্তাযুল হুফ্ফাজ হাফেজ ক্বারী শাইখ আব্দুল হক হাফি. পরিচালিত হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৪০ দিন ব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে।

ঢাকার কেরানীগঞ্জ, ব্রাহ্মণকিত্তা আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই পূর্ণ কুরআনে হাফেজ হতে হবে। হিফজখানার শিক্ষকতায় আগ্রহী হতে হবে। ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে। মােয়াল্লিমের নূন্যতম বয়স ২১ বছর হতে হবে।

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রোয়েড অর্থাৎ যে সকল মােবাইল দ্বারা ইন্টারনেট চলে এমন মােবাইল নিয়ে আসা যাবে না। প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি ফি ও ৪০ দিন থাকা-খাওয়া বাবদ ৫৬০০/-(পাঁচ হাজার ছয়শত টাকা মাত্র) জমা দিতে হবে।

যোগাযোগ- হাফেজ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়-৬৮ পিলখানা রােড, আজিমপুর, ঢাকা-১২০৫। ফোন-০২-৯৬৬৮৫৬৫, ০১৯৭-৯৬৬৮৫৬৫ -carbon-huffazulquranfoundation@gmail.com। ফেইসবুক-huffazulquranfoundationbangladesh, সার্বিক যােগাযােগ: 01817-610083, 01923-288370, 01798-330219, 01755-340006।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ