বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসরায়েলি বাহিনীর টিয়ার গ্যাসে এক ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোববার ইসরায়েলি বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসে দম বন্ধ হয়ে অধিকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাজে যোগ দিতে পশ্চিমতীরের তুলকারেম শহরে যাওয়ার পথে ফুয়াদ জওদেহ নামে ওই ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের হামলার শিকার হন।

প্রসঙ্গত, দখলদার ইসরায়েলি বাহিনী ১৯৪৮ সাল থেকে পশ্চিমতীরের বিভিন্ন এলাকা অবরুদ্ধ করে রেখেছে। তাদের অনুমতি ছাড়া এখান থেকে বের হলেই ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালায়।

জানা যায়, ইসরায়েলি বাহিনীর অবরোধের কারণে ২০ দিন ধরে কাজে যেতে পারছিলেন না ফুয়াদ। চার সন্তানের জনক অনেকটা মরিয়া হয়েই কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।

এদিকে, পশ্চিমতীরের নাবলুসে ফুয়াদের কফিন নিয়ে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ