সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পারিবারিক বন্ধন রক্ষায় সম্মিলিত ভূমিকা জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি ‘শাপলা চত্বর মামলায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক’ ফরজ নামাজের পর রাসুলুল্লাহ (সা.) যেসব দোয়া পড়তেন কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ থাকা ফেরি চলাচল আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সীমিত আকারে শুরু হয়েছে। এতে উভয় ঘাট এলাকায় পারের অপেক্ষায় থাকা ছোট-বড় ৬ শতাধিক যানবাহনের যাত্রী ও শ্রমিকরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রোববার (২৪ জানুয়ারি) রাত ৯টার পর থেকে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। রাত যত গভীর হচ্ছিল কুয়াশার মাত্রা ততই বাড়তে থাকে। রাত ১১টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের বিকল বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

তবে রাত ১২টার দিকে কুয়াশার মাত্রা একটু কমে আসলে আবার ফেরি চলাচলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। দুই ঘণ্টা ফেরি চলাচল স্বাভাবিক থাকার পর আবার রাত ২টার দিতে তীব্র কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ছোট-বড় ৪৬টি যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকে ছিল ছোট-বড় ৪টি ফেরি।

আবার সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। তবে এখনও পারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় ৬ শতাধিক যানবাহনের হাজার হাজার যাত্রী ও শ্রমিকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ