বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিসরের প্রখ্যাত নারী দাঈ ‘আবলা আল কাহলাওয়ি’ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের বিখ্যাত ইসলাম প্রচারক অধ্যাপক ড. আবলা আল কাহলাওয়ি আর নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

গালফ নিউজ জানায়, ১৯৪৮ সালের ১৫ ডিসেম্বর জন্ম নেওয়া আবলা আল কাহলাওয়ি ছিলেন বহু প্রতিভার অধিকারী। তার বাবা মোহামেদ আল কাহলাওয়ি মিসরের জনপ্রিয় অভিনেতা ও আধুনিক সংগীতশিল্পী ছিলেন।

জানা যায়, আবলা ছিলেন একজন মিসরীয় ইসলাম প্রচারক। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য ইসলামিক অ্যান্ড আরবি স্টাডিজ কলেজের আইনশাস্ত্রের অধ্যাপক ছিলেন। মুসলিমদের পবিত্র মসজিদে কাবায়ও সান্ধ্যকালীন দরসে নারীদের শিক্ষকতা করতেন ড. আবলা।

এছাড়া, কায়রোর দক্ষিণ-পূর্ব এলাকার মোকাত্তাম শহরে এতিম শিশু, ক্যানসার আক্রান্ত রোগী এবং বয়স্ক আলঝেইমার রোগীদের দেখভালের জন্য ‘গুড ওমেন সোসাইটি’ নামেন একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ