বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

`রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে দেশটি। এ বিষয়ে মস্কো জানিয়েছে, আমেরিকার উসকানিতে বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি ইস্যুতে সম্প্রতি দেশটিতে বিক্ষোভ হয়েছে।

এদিকে মস্কোর মার্কিন দূতাবাসের মুখপাত্র রেবেকা রস টুইটারের দেয়া এক পোস্টে দাবি করেন, রাশিয়া জনগণের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আরও বলেছেন, বিক্ষোভ মোকাবেলার জন্য রাশিয়ার সরকার যে পদক্ষেপ নিয়েছে তা জনগণের এই অধিকার লঙ্ঘনের শামিল।

এছাড়া রাশিয়ায় অবস্থানরত মার্কিন জনগণের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।

রাশিয়ার একটি সরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকার পক্ষ থেকে এই সমস্ত বক্তব্য-বিবৃতি এবং পদক্ষেপ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ