বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

১০ মাস পর সশরীরে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘ ১০ মাস ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত থেকেই করেছেন মন্ত্রিপরিষদের বৈঠকের সভাপতিত্ব। কিন্তু দীর্ঘ সময় পর মন্ত্রিসভার বৈঠকে সশরীরে উপস্থিত হয়ে সভাপতিত্ব করলেন তিনি।

আজ সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে নিয়মিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে ছয়জন মন্ত্রী ও ছয়জন সচিব অংশ নিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে দীর্ঘদিন পর সশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন।

সবশেষ গত বছরের ৬ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল। ওই বৈঠকেও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিব অংশ নিয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ