মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যান্টিবায়োটিক প্রতিষেধকের যথেচ্ছ ব্যবহার বন্ধ না হলে ভবিষ্যতে করোনার মত আরও গুরুতর অতিমারির সম্মুখীন হবে মানবজাতি। এই সংকট থেকে রেহাই পেতে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে আয়োজিত ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন এন্টি মাইক্রোবায়াল রেজিসটেন্সের প্রথম আন্তর্জাতিক বৈঠকে পাঠানো ভার্চুয়াল বার্তায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এক বছরেরও বেশি সময় ধরে করোনার কারণে মানবজাতি একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার এই অতিমারীকে আরও বাড়িয়ে দিতে পারে।

বিশ্বে অ্যান্টিবায়োটিক প্রতিষেধকের ব্যবহার রোধে জনসচেতনতা বাড়ানো, সংশ্লিষ্ট চিকিৎসকের ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ, রাজনৈতিক স্বদিচ্ছার মত সাতটি প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ