সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পারিবারিক বন্ধন রক্ষায় সম্মিলিত ভূমিকা জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি ‘শাপলা চত্বর মামলায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক’ ফরজ নামাজের পর রাসুলুল্লাহ (সা.) যেসব দোয়া পড়তেন কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা

ওবায়দুল কাদেরের রক্তচক্ষুকে ভয় পাই না: কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা তার বড় ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেছেন, ওবায়দুল কাদের আমাদের রক্তচক্ষু দেখাচ্ছেন। আমাদের কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করতে দিচ্ছেন না। আমি কোনো রক্তচক্ষুকে ভয় করি না।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বসুরহাট রূপালী চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদেরের প্রসঙ্গ টেনে আবদুল কাদের মির্জা বলেন, আমি নেতার কথা বলব না। উনি কোনো রকমের কথাবার্তা বলছেন না। আমি আজ স্পষ্ট ভাষায় বলব, আপনারা কী জানেন আমি রাজাকারের সন্তান? ওবায়দুল কাদের সাহেব উনি বড় নেতা। উনি ওনার দৃষ্টিকোণ থেকে এটাকে কোনভাবে নিয়েছেন, আমি জানি না। আমাদেরকে প্রতিবাদ করতে দিচ্ছে না। আমাদেরকে কর্মসূচি পালন করতে দিচ্ছে না। রক্তচক্ষু দেখাচ্ছেন। আমি কারও রক্তচক্ষুকে ভয় পাই না। আমি কার খাই, না পরি? আমরা কি কথা বলতে পারব না? থামিয়ে দেবেন? থামিয়ে দিতে পারবেন না। একরাম চৌধুরীকে দল থেকে বহিষ্কার করতে হবে। আমাদের দাবি মানতে হবে। নোয়াখালী আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি বাতিল করতে হবে।

ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা বলেন, শুনতে খারাপ লাগবে। কী করবেন আপনি? জেলে দেবেন, সেটার অভ্যাস আমাদের অনেক আগেই আছে। আপনার চেয়ে বেশি খেটেছি। মেরে ফেলবেন? কবরের জায়গা দেখিয়ে দিয়েছি। আপনার কাছ দিয়ে দেখিয়ে দিয়েছি। আপনি বলছেন আমাকে এখান দিয়ে দিয়ো, আমি আপনার পাশে দিয়ে দেখিয়ে দিয়েছি। আপনাকে ভালোবাসি, এখনো আপনি আমার রাজনৈতিক আদর্শ। এখনো কোম্পানীগঞ্জের নেতা–কর্মীরা আপনাকে শ্রদ্ধা করে। শনিবারের পর থেকে আর এই শ্রদ্ধা থাকবে না। স্পষ্ট ভাষায় বললাম।

ভাইয়ের উদ্দেশে কাদের মির্জা বলেন, আপনি আমাদের নেতা। আমার রাজনৈতিক আদর্শ। আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আগামী শনিবারের পর থেকে আর এ শ্রদ্ধাও থাকবে না। স্পষ্টভাষায় বলব- কী দেখাতে চান, কী বুঝাতে চান। একটি দুশ্চরিত্রের মাদক সম্রাটকে আপনি আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন। এদের পতন হওয়া পর্যন্ত আমার আন্দোলন চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ