বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মার্চে ঢাবি’র হল খুলে দেওয়ার সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেয়ার সুপারিশ করেছে প্রভোস্ট কমিটি।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে প্রভোস্ট কমিটির নিয়মিত স্ট্যান্ডিং সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। বিষয়টি সুপারিশ আকারে পরবর্তীতে ডিনস কমিটি ও একাডেমিক সভায় উঠানো হবে। আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সভা শেষে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, প্রভোস্ট কমিটিতে করোনা ভাইরাসের সার্বিক অবস্থা ও বর্তমান অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় রেখে মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, হলের সার্বিক প্রস্তুতি, শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, কোভিড অবস্থার ব্যাপক পরিবর্তন ও উত্তরণ ঘটছে সেসব বিবেচনা করে মার্চের প্রথম সপ্তাহে শুধু যারা মাস্টার্স শেষপর্ব এবং অনার্সের পরীক্ষার্থী তাদের অগ্রাধিকার ভিত্তিতে হলে উঠানোর একটা সম্ভাবনা নিয়ে আমরা কাজ করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ