বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যানেট ইয়ালেন। সিনেটের ভোটে তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে মহামারি ও অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় জো বাইডেন প্রশাসনে দায়িত্ব পালন করবেন জ্যানেট।

জানা যায়, করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রণোদনা প্যাকেজ এনেছেন বাইডেন। জ্যানেটের সেটি বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জ্যানেট। প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এক দশক বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে চার বছর ভাইস চেয়ার ছিলেন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে জ্যানেটকে বেছে নেন সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তাকে দ্বিতীয়বারের মতো দায়িত্বপালনের সুযোগ দেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ