বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কর্মসূচী শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে, স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পঁচিশজনকে টিকা দেয়া হবে। কাল প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই অ্যাপসের মাধ্যমে নিবন্ধন শুরু হবে।

প্রাথমিকভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিকা পাবেন। এসময় টিকা নিয়ে অপপ্রচার না চালিয়ে সহযোগিতা করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার সকালে মান পরীক্ষার জন্য ভারত থেকে আনা করোনার ভ্যাকসিন ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেয় বেক্সিমকো ফার্মা।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান জানান, নিয়ম মেনেই ভারত থেকে আনা ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ