বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

উত্তাল লেবানন: লকডাউনবিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের ত্রিপলিতে লকডাউন বিরোধীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটিতে এমনিতে অর্থনৈতিক সঙ্কট চলছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্তৃপক্ষ লকডাউনের সিদ্ধান্ত নিলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বুধবার তারই জেরে এ সংঘর্ষ বলে জানিয়েছে লেবাননের রেডক্রস সংস্থা।

লেবাননের গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, রাস্তায় পার্ককরা একটি মোটরযানে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কায় সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার একই ঘটনায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, লেবাননের জনসংখ্যা ৬০ লাখের কিছু বেশি। তার মধ্যে ১০ লাখ হল শরণার্থী। দেশটি এখন এক নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ