মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনার টিকা নেওয়ার আগে ও পরে কিছু সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি নভেল করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। তবে আশার কথা হলো বিশ্বব্যাপী কয়েকটি প্রতিষ্ঠান নিরলস প্রচেষ্টার পর করোনার টিকা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আর সময়ের সঙ্গে সঙ্গে করোনার টিকাদান কার্যক্রমও শুরু করেছে অনেক দেশ। তবে এরই মধ্যে টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও আলোচনা হচ্ছে বিশ্বব্যাপী। আর টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকে দ্বিধায়ও ভুগছেন।

সেজন্য করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মানুষকে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও অঞ্চলের মানুষদের করোনার টিকার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য সহায়তা করবে এমন কিছু ওয়েবসাইট, ইমেইল ও টেলিফোন নম্বরের একটি তালিকা করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এসব ওয়েবসাইট ও ইমেইল থেকে নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে করোনার টিকা নিতে যুক্তরাষ্ট্রের জনগণকে পরামর্শ দিয়েছেন দেশটির করোনা বিশেষজ্ঞরা। তারা টিকা নেওয়ার আগে ও পরে কিছু সতর্কতা অবলম্বন করতেও গুরুত্ব দিয়েছেন। সেগুলো হলো:

করবেন না : টিকার ব্যাপারে বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না

করোনাভাইরাস ও এর টিকা নিয়ে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আছে। এ ব্যাপারে আপনার যদি কোনো সন্দেহ হয়, তবে বিষয়টি খতিয়ে দেখুন। এ জন্য মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে যোগাযোগ করুন। করোনাভাইরাস ও এর টিকা নিয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য প্রদানকারী অনেকগুলো বিশ্বস্ত প্রতিষ্ঠানের এটি একটি।

করবেন : আপনার যদি এরই মধ্যে কোভিড-১৯ হয়ে থাকে তবে টিকা নিন

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে, একবার করোনায় আক্রান্ত হওয়ার পর আবারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং প্রত্যেকেরই করোনাভাইরাসের টিকা নেওয়া দরকার। তবে প্রথমবার করোনা চিকিৎসার সময় শরীরে মোনোক্লোনাল এন্টিবডি অথবা কনভলেসেন্ট প্লাজমা দেওয়া হয়ে থাকে তাহলে আপনাকে টিকা নেওয়ার আগে ৯০ দিন অপেক্ষা করতে হবে। আর টিকা নেওয়ার আগে চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে নিতে হবে।

করবেন না : করোনায় আক্রান্ত অবস্থায় আইসোলেসন সময় শেষ না হওয়া পর্যন্ত টিকা নেওয়া যাবে না

আপনি যদি করোনা পজিটিভ থাকেন অথবা এমন কারো সংস্পর্শে আসেন যার অসুস্থতা আছে, তবে আপনি টিকা নিতে যাবেন না। আপনার করোনার উপসর্গ নির্মূল ও আইসোলেসন সময় শেষ না হওয়া পর্যন্ত টিকা নিতে পারবেন না। দেশটির নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ও অ