শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চসিক নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে: সিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) এস এম মুস্তাক আহমেদ।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ কঠোর হস্তে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।

লালখান বাজার এলাকায় সংঘর্ষে হতাহতের ঘটনার বিষয়ে তিনি বলেন, সবকিছু আমরা খতিয়ে দেখছি। সংঘাতের পেছনে কারা জড়িত তা চিহ্নিত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ