বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মসজিদুল হারাম প্রাঙ্গণে বৃক্ষরোপণ প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মক্কায় অবস্থিত মসজিদে হারাম প্রাঙ্গণে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে হারামাইনের পরিচালনা পরিষদ। এ প্রকল্পের পরিকল্পনা উন্মোচন করেছেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান ড. শায়খ আবদুর রহমান আল সুদাইস।

স্থানীয় গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানা যায়, পবিত্র কাবা প্রাঙ্গণে নামাজ আদায়কারী ও হজ পালনকারীদের জীবন মানউন্নয়ন ও সৌদি আরব সরকারের ভিশন-২০৩০ লক্ষ্য বাস্তবায়নে বৃক্ষরোপণের প্রকল্প নেওয়া হয়েছে।

জানা যায়, জলবায়ু ও পরিবেশ পরিবর্তনরোধে টেকসই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন শায়খ সুদাইস। টেকসই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে দূষণ ও তাপমাত্রা হ্রাস করে পরিবেশের উন্নয়ন করা হবে। এরই ধারাবাহিকতায় কাবার আশপাশের শূন্য আঙিনায় বৃক্ষরোপণ করে পরিবেশবান্ধব করা হবে।

এ প্রসঙ্গে শায়খ সুদাইস বলেন, ‘প্রস্তাবিত পরিকল্পনাটি বিজ্ঞান, প্রযুক্তি ও পরিচালনাগত দিক থেকে গবেষণা করা হবে, যাতে করে কাবা প্রাঙ্গণে আসা মুসল্লিদের চলাফেরায় বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ