বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গাছ লাগানো হবে কাবা শরীফে, প্রকাশিত হলো চমৎকার নকশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কার মসজিদে হারামের পরিধি বাড়িয়ে বাইরের অংশে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সৌদি আরবের হারামাইন কর্তৃপক্ষ।

সৌদি গেজেট এ বিষয়ে জানায়, দুই পবিত্র মসজিদে প্রধান ইমাম ও খতিব ড. আব্দুর রহমান আস-সুদাইসি গাছ লাগানোর চমৎকার দৃশ্য সম্বলিত নকশা উন্মোচন করেন। সৌদি গেজেট এক প্রতিবেদনে জানায়, জলবায়ু ও পরিবেশ পরিবর্তন রোধে টেকসই উন্নয়নই এ পরিকল্পনা গ্রহণের মূল লক্ষ্য।

পবিত্র কাবা শরিফ প্রাঙ্গণে নামাজ আদায়কারী ও হজ পালনকারীদের জীবন মানোন্নয়ন এবং সৌদি আরব সরকারের ভিশন-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে এ বনায়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মক্কায় অবস্থিত মসজিদে হারামের বাইরে বৃক্ষরোপণ পরিকল্পনাসহ হজ ও ওমরাহ পালনকারীদের জন্য থাকবে অনেক সুব্যবস্থা।

শায়খ আবদুর রহমান সুদাইসি বলেন, ‘জলবায়ু ও পরিবেশ পরিবর্তনরোধে টেকসই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন এ বনায়নের লক্ষ্য। টেকসই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে দূষণ ও তাপমাত্রা হ্রাস করে পরিবেশের উন্নয়ন করা হবে। এরই ধারাবাহিকতায় কাবা শরিফের আশপাশের খালি আঙিনায় বৃক্ষরোপণ করে পরিবেশবান্ধব করা হবে। প্রস্তাবিত পরিকল্পনাটি বিজ্ঞান, প্রযুক্তি ও পরিচালনাগত দিক থেকে গবেষণা করা হবে; যাতে কাবা শরিফে আসা মুসল্লিদের চলাফেরায় বিঘ্নিত না ঘটে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ