মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আজ থেকে শুরু হলো বাঘিবাড়ী মাদরাসার ২৮তম ইসলাহী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল সায়্যিদ মাহমূদ মাদানীর বিশিষ্ট খলীফা, জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মাদ আলীর তত্বাবধানে বাঘিবাড়ী,মনোহরদী, নরসিংদীতে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ২৮তম ইসলাহী ইজতেমা।

ইসলাহি এ ইজতেমার আয়োজন করছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী।  ইজতেমাটি চলবে আগামী ৩১ জানুয়ারি রোববার পর্যন্ত।

তিন দিনব্যাপী এ ইসলাহি ইজতেমায় আলোচনা করবেন,  আল্লামা ড. মুশতাক আহমাদ, শাইখুল হাদীস আল্লামা সাজিদুর রহমান সাহেব বি- বাড়িয়া, আল্লামা ড. খলীলুর রহমান আল আযহারী কিশোরগন্জ, আল্লামা মুফতী দেলোয়ার হোসাইন ঢাকা, মাওলানা ইয়াহিয়া মাহমুদ , মুফতী মিযানুর রহমান সাঈদ ঢাকা, মুফতী বশীরুল্লাহ কাসেমী ঢাকা , মুফতী আরীফুল ইসলাম জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা, মাওলানা হাবীবুর রহমান মিসবাহ ঢাকা, মুফতী আবূ যার, মুফতী ফয়সাল উমর, মুফতী সাইফুল ইসলাম, মুফতী ইলিয়াস আফতাবনগর ঢাকা।

এছাড়াও আরো দেশবরেন্য প্রখ্যাত ওলামা- মাশায়েখ, ওয়ায়েজীনে কেরাম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলোচনা করবেন।

ইজতেমাটি পরিচালনা ও উপস্থাপনায় আছেন - মাওলানা মুফতী লোকমান হাকিম , মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী, মুফতী ফয়জুল্লাহ কাসেমী।

প্রসঙ্গত, উক্ত বার্ষিক ইজতেমায় দেশের বিভিন্নপ্রান্ত থেকে দ্বীন- দরদি সর্বশ্রেনীর মানুষ জামাতবন্দি হয়ে তিনদিন অবস্থান করেন। ২৪ ঘন্টা রুটিন অনুযায়ী তাঁদেরকে, অজু-গোসল, পাক- নাপাক, ইসলামের মৌলিক আকীদাসমূহ, মাসনূন দোয়া -নামায, সূরা- কেরাত, রোজা,হজ্জ,যাকাতসহ বিভিন্ন মামূলাত হাতে- কলমে মশকের মাধ্যমে শিক্ষা দেয়া হয়।

৮/১০ জন করে গ্রুপভিত্তিক শিক্ষা প্রদানের জন্য নরসিংদী জেলা ও তার আশপাশের অসংখ্য মাদরাসা থেকে শত শত উলামা- তুলাবা নিয়োজিত রয়েছেন। যারা সাধারন মুসুল্লিদেরকে আন্তরিকভাবে বিভিন্ন মাসলা- মাসায়েল শিক্ষা দিয়ে থাকেন। ইজতেমার তত্বাবধায়ক মুফতী মোহাম্মাদ আলী সাহেব ইজতেমার উদ্দেশ্য সম্পর্কে বলেন - সাধারণ মানুষের মাঝে উজু- গোসল, মাসলা- মাসায়েল, মাসনূন দোয়া ও নামাজের বাস্তব অনুশীলনই এর মূল লক্ষ্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ