বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইন্দোনেশিয়ায় সমকামিতার দায়ে যুগলকে ৮০ টি বেত্রাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে জনসম্মুখে এক সমকামী যুগলকে বেত্রাঘাত করা হয়েছে। সেখানে ইসলামের আইনকে প্রাধান্য দিয়ে এমন বিচার করা হয়েছে। এই ঘটনায় সে দেশের সবাই খুশি প্রকাশ করেছে। ভবিষ্যতেও এমন বিচার করা হলে সবাই এমন নিন্দনীয় কাজ থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন সেদেশের জনসাধারণ।

জানা গেছে, অভিযুক্ত দুজনকে সমকামিতার ‘অপরাধে’ ৮০ টি বেত দিয়ে আঘাত করা হয়। এ সময় ওই দুই যুবকের বাবা-মা সেখানে উপস্থিত ছিলেন। সন্তানকে বেত্রাঘাতের দৃশ্য দেখে একজনের মাও বেশ খুশি প্রকাশ করেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) বানাডা আচেহ প্রদেশের একটি মসজিদের বাইরে দুই যুবককে বেত্রাঘাত করা হয়। এ সময় উপস্থিত জনতা এ দুজনকে দুয়োধ্বনি দেয়। এদিন মদ্যপান-মদ বিক্রি এবং খোলা রাস্তায় ভালোবাসা প্রকাশের জন্য আরো ১৫ জনকে শাস্তি দেওয়া হয়। এদিন মালয়েশিয়া এবং আশপাশের আরো অনেক জায়গার প্রায় এক হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ এমন জায়গা যেখানে ইসলামিক শাসন মানা হয়। জানা গেছে, গত নভেম্বর মাসে একই ঘরে দুজনকে অর্ধনগ্ন অবস্থায় দেখে ফেলেছিলেন তাদের বাড়ির মালিক। এরপরই প্রশাসনের কাছে খবর যায় এবং দুজনকেই গ্রেফতার করা হয়।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের এই আইনে স্থানীয় জনগণের সমর্থনও রয়েছে। এ প্রসঙ্গে আচে প্রদেশের পাবলিক অর্ডার কর্মকর্তা হেরু ত্রিউইজানারকো জানান, আচে প্রদেশে ইসলামিক শরিয়ত আইন হলো শেষ কথা। স্থানীয় বাসিন্দারাই শুধু নয়, পর্যটকদেরও এই আইন মেনে চলতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ