সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবনিযুক্ত নতুন মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি জন ব্লিনকেনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) মার্কিন সিনেট ব্লিনকেনের নিয়োগ নিশ্চিত করে। ওই পত্রে মোমেন মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে বাংলাদেশ সফরের জন্য ব্লিনকেনকে আমন্ত্রণ জানান।

শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন, নিরাপত্তাসহ দুই দেশের জন্য প্রযোজ্য অভীষ্ট লক্ষ্য অর্জনে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আশা প্রকাশ করেন, আইনের শাসন ও বিচার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গাদের বিষয়ে সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে মোমেন আশা প্রকাশ করেন, এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগে বাইডেন প্রশাসন আরও কার্যকরভাবে সম্পৃক্ত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ