সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল ৯টা থেকে আবার চালু করা হয়েছে।

টানা ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে আটকে পড়ে ছোট-বড় ৩টি ফেরি। মাঘের কনকনে শীতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যানবাহনের যাত্রী ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টা থেকে ফেরি চলাচল বিঘ্নিত হয়। এরপর রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

রাত ১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলার চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটের সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এতে মাঝ নদীতে ছোট-বড় ৪৫টি যানবাহন নিয়ে আটকে পড়ে ছোট-বড় ৩টি ফেরি। পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহনের হাজারো যাত্রী ও শ্রমিক। এতে চরম ভোগান্তিতে রয়েছেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ