বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আমিরে হেফাজতের সুস্থতা কামনায় দুআ চাইলেন মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দুআ চেয়েছেন হেফাজতের (ভারপ্রাপ্ত) মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

আজ রবিবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি দেশবাসীর নিকট দুআর এ আহ্বান জানান।

বিবৃতিতে আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী এশিয়া উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন হাদীস বিশারদ, মুরুব্বি। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। গতকাল হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম সি এস সি আর হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আমি দেশবাসীর নিকট আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দুআ চাচ্ছি। আল্লাহ তায়ালা বাবুনগরী সাহেবকে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন,আমিন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ