বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গুয়ান্তানামো কারাগারে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুয়ান্তানামোয় আটক বন্দিদের টিকা দেওয়ার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়েছে পেন্টাগন। অধিকাংশ আমেরিকানকে বাদ দিয়ে অপরাধীদের টিকার অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে রিপাবলিকানদের প্রতিবাদের মুখে এ কর্মসূচি থেকে সরে আসা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা পরিকল্পনা সামনে এগিয়ে নিচ্ছি না। আমরা বাহিনীর নিরাপত্তা বিধান পুনর্বিবেচনা করছি। মার্কিন বাহিনীকে নিরাপদ রাখার বাধ্যবাধকতার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

কিউবার গুয়ান্তানামো বে-তে মার্কিন নৌঘাঁটিতে আটক বন্দিদের রাখা হয়েছে। এখানে ৯/১১ টুইট টাওয়ারে হামলার অভিযোগে শীর্ষ আল কায়েদা নেতা খালিদ শেখ মোহাম্মদও আছেন।

প্রসঙ্গত, করোনা মহামারীতে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত চার লাখ ৩৬ হাজার মার্কিন নাগরিক প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬০ লাখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ