বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা জর্দান রাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তিনি বলেছেন, জর্ডানের জন্য ফিলিস্তিন ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। সর্বশক্তি দিয়ে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো। যেন তারা তাদরে বৈধ অধিকার ফিরে পেতে পারে।

শনিবার (৩০ জানুয়ারি) জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। পবিত্র জেরুসালেম নগরীতে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণে আম্মানের দায়বদ্ধতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জর্ডান আল আকসা মসজিদের তত্ত্বাবধানকারী বৈধ কর্তৃপক্ষ। দেশটির নিযুক্ত একটি পরিষদ জেরুসালেমে ইসলামি স্থাপনাগুলোর দেখভাল করে থাকে।

এমন সময়ে জর্ডানের রাজা ফিলিস্তিন ইস্যু সমাধানের তাগিদ দিলেন যার কদিন আগেই ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক মীমাংসার পক্ষে নিজেদের অবস্থানের কথা জানায় আমেরিকার নতুন প্রশাসন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ