বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিস্ফোরক মামলায় বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মুহা. আফতাবুজ্জামানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

সকালে সালাউদ্দিন আহমেদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল রাজ্জাক জানান, ওয়ারি থানার এক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সালাউদ্দিন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২টায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ-১১-২২৪৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করা হয়। ২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারি থানার এসআই শাহআলাম বিএনপি নেতা সালাহউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সালাহউদ্দিন এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। তিনি ছিলেন চার্জশিটভুক্ত ২৪ নম্বর আসামি। মামলা নম্বর (১৪-১-২০১৫)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ