মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

১১ ফেব্রুয়ারি আয়োজিত হচ্ছে ‘মুহিউস সুন্নাহ কনফারেন্স’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

মহাকালের নকীব, মুহিউস সুন্নাহ শায়খ আনওয়ারুল হক চৌধুরী রহ. স্মরণে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আয়োজিত হচ্ছে ‘মুহিউস সুন্নাহ কনফারেন্স’।

হযরত শাহ সুলতান রহ. মাদরাসা’র সুলতানী ছাত্র কাফেলার উদ্যোগে কনফারেন্সটি আয়োজিত হবে সিলেট জেলার, বালাগঞ্জ থানার সুলতানপুর মাদরাসা মিলনায়তনে।

আয়োজক কমিটি কনফারেন্সটি সাজিয়েছে তিলাওয়াত, আলোচনা, নাশিদ সন্ধ্যা, আরবি বক্তব্য প্রতিযোগিতা, আরবি প্রদর্শনী, বাংলা বক্তব্য প্রতিযোগিতা’র সূচিমালায়। এছাড়াও থাকছে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘সবাই মিলে সুনাম কুড়াই’।

জামেয়া সুলতানপুরের মুহতামীম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ কনফারেন্স সকাল ১১টায় উন্মোচিত হবে হাফিজ মাওলানা কারী আব্দুল্লাহ আল মামুনের অমীয় তেলাওয়াতের মাধ্যমে। চলবে রাত ১০টা পর্যন্ত।

সুলতানী ছাত্র কাফেলার এ আয়োজনে আলোচনা করবেন দেশবরেণ্য ওলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলারবৃন্দ।

এছাড়া ‘নাশিদ সন্ধ্যায়’ কনফারেন্সকে সুরের মূর্ছনায় আলোড়িত করবেন জনপ্রিয় নাশিদ শিল্পী ইমতিয়াজ মাসরুর, আবু উবায়দা।

অসাধারণ এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে Haque.BD

No description available.

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ