মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

খেদমতে খলক ফাউন্ডেশনের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রক্তদানে সচেতনতা তৈরির লক্ষে করতে এবার মোল্লাবাড়ি দক্ষিণখান (উত্তরা) জামিয়া রশীদিয়া এনায়েতুল উলুম মাদরাসায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি ) দুপুর ১২ টায় এ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জামি'য়া রশীদিয়া এনায়েতুল উলুম মাদরাসার সহযোগিতায় খেদমতে খলক ফাউন্ডেশন এ-র উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।

ক্যাম্পেইনে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা মুফতি আবু তাহের, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মুফতি মাহদী হাসান, মাওলানা মুফতি আদীব নূরে আলম,মাওলানা আজিজুল হক নোমানী কাসেমী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ইউসুফ, মাওলানা সিরাজুল হক প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান উদ্বোধক জামি'য়া রশীদিয়া এনায়েতুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা মুফতি ইয়াকুব বলেন, ‘খেদমতে খলক ফাউন্ডেশন একটি সাহসী সংগঠন। রক্তদান একটি সাহসী কাজ, আর এ-ই সাহসী কাজ করে যাচ্ছেন খেদমতে খলক ফাউন্ডেশন মাদরাসায় মাদরাসায়।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ