শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

সোশ্যাল মিডিয়ায় নজরদারি করবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নজরদারি করার বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ নিয়ে মন্ত্রিপরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় আলোচনা হয়েছে।

সভা শেষে তথ্যটি জানিয়ে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করার বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মনিটরিং করতে বলা হবে।

অবশ্য নিয়ন্ত্রণ করতে চান না জানিয়ে তিনি বলেন, তবুও সবকিছু আইনের আওতায় থাকা প্রয়োজন। অবাধ তথ্য প্রবাহের কারণে জাতীয়ভাবে সমাজ বিভ্রান্তিতে পড়ে বিধায় মানবতাবিরোধী ও সমাজবিরোধী বক্তব্য নিয়ন্ত্রণ হওয়া জরুরি।

সরকার ফেসবুক, টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াকে বাংলাদেশে অফিস খোলা বা অন্তত একজন প্রতিনিধি নিয়োগের কথা বলবে জানিয়ে মন্ত্রী বলেন, মূলত সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে কোনো অভিযোগ উঠলে সরকার যেন তাদের জানাতে পারে। সেই অনুযায়ী কর্তৃপক্ষ পরে ব্যবস্থা নিতে পারবে। জনগণ আইনশৃঙ্খলা ঠিকভাবে মেনে চলছেন বলেই দেশের সার্বিক পরিস্থিতি ভালো রাখা সম্ভব হচ্ছে, যোগ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ