সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

নকীব পাঠক ফোরামের সাহিত্য আসর অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ: নকীব পাঠক ফোরাম ( ঢাকা মহানগর উত্তর ) -এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাটারার আই.এস.সি.এ. মিলনায়তনে "সাহিত্য আসর" অনুষ্ঠিত হয়েছে।

ফোরাম সভাপতি মুহাম্মদ মিজান বিন নাজিরের সভাপতিত্বে এবং সাহিত্য পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় সাহিত্য আসরে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং জাতীয় লেখক পরিষদের সভাপতি মুফতি জহির ইবনে মুসলিম।

এ সময় মুফতি জহির ইবনে মুসলিম নবীন ও তরুণদেরকে সুস্থ সাহিত্য সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান। বাংলা সাহিত্যে নিজেদের বুৎপত্তি অর্জন এবং তার মাধ্যমে ইসলামের প্রচার-প্রসারে নিজেদের ছাপ রাখার নির্দেশ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকীব পাঠক ফোরাম ( ঢাকা মহানগর উত্তরে ) - এর প্রধান উপদেষ্টা মুহাম্মাদ আরমান হোসাইন, সিনিয়র সহকারী উপদেষ্টা মুহাম্মদ কাউসার বিন ইউসুফ, সরকারি উপদেষ্টা মুহাম্মদ নাঈম বিন জামশেদসহ শিল্প-সাহিত্য প্রেমী আরো অনেকেই উপস্থিত ছিলেন।

-এএ