মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হেদায়াতুন্নাহু জামাতের কেন্দ্রীয় পরীক্ষার প্রস্তুতি-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দরজায় কড়া নাড়ছে কওমি মাদরাসার বিভিন্ন জামাতের কেন্দ্রীয় পরীক্ষা। এবার কোভিড-১৯ এর কারণে শিক্ষাবর্ষের পরিমাণ অনেকটাই কমে এসেছে। কমে এসেছে পরীক্ষার প্রস্তুতি নেয়ার সময়। তাই অল্প সময়ে পরীক্ষায় ভাল ফলাফল করার কলাকৌশল বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে পরীক্ষা বিষয়ক শিক্ষাপরামর্শ ‘পরীক্ষার ভালো প্রস্তুতি ও সেরা ফলাফলের কৌশল’। ধারাবাহিক পর্ব- ১৪

লিখছেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার উস্তাযুল হাদিস, দারুল উলুম দেওবন্দের ফাজেল ‘মাসুম আবদুল্লাহ’।


(গত পর্বের পর)

যাদুত তালিবীন
১. সঠিক হরকত-সহ প্রতিটি হাদিসের সহজ সরল অনুবাদ রপ্ত করবে। হাদিসগুলো বার বার পড়বে—যাতে মুখস্থ হয়ে যায়।
২. শব্দের তাহকিকসহ প্রতিটি হাদিসের অর্থ শিখবে।
৩. হাদিস সংশ্লিষ্ট ঘটনা ও প্রেক্ষাপট গুছিয়ে লিখে রপ্ত করবে। এ ক্ষেত্রে উস্তাদের আলোচনা মনে রাখার চেষ্টা করবে।
৪. হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা বা হাদিস সংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়েল ও হুকুম-আহকাম বুঝে শুনে পড়বে ও লিখে মনে রাখার চেষ্টা করবে।
৫. হাদিসাংশ বা হাদিস শরিফে থাকা ছোট ছোট বাক্যের মহল্লে ই’রাব ও তরকিব রপ্ত করবে।
৬. বিভিন্ন হাদিস শরিফ থেকে প্রাপ্ত শিক্ষা-উপদেশ সাজিয়ে-গুছিয়ে লিখবে ও রপ্ত করবে।
৭. বিভিন্ন বিষয় বা অধ্যায়ের ১০-১৫টি করে হাদিস আরবিতে অর্থসহ লিখে মুখস্থ করবে।
৮. সতর্কতার সাথে বুঝে-শুনে ইসম-ফেয়েল, জুমলাহ, আমেল, মা’মুল ও আমলের অনুশীলন করবে।

কালয়ুবি
১. শব্দার্থ মুখস্থ করবে। শব্দের একবচন ও বহুবচন আয়ত্ত করবে। শব্দের বাব-বহস সিগাহ ও ব্যবহার বুঝে বুঝে পড়বে। বাক্যরচনা করার অনুশীলন করবে।
২. পুরো কিাতব বিশুদ্ধ হরকত দিয়ে অর্থসহ বুঝে বুঝে পড়বে। বার বার পড়বে—যাতে কিতাবের বাক্যগুলো হুবহু মুখস্থের মতো হয়ে যায়।
৩. কিতাবে উল্লেখিত ঘটনাগুলোর মর্ম-ব্যাখ্যা ও তার থেকে প্রাপ্ত শিক্ষা-উপদেশ গুছিয়ে আয়ত্ত করবে।
৪. আরবি বাক্যের বাংলা ও বাংলা বাক্যের আরবি করার নিয়ম-রীতি রপ্ত করে ব্যাপক অনুশীলন করবে।
৫. যে কোনো ঘটনা আরবি ও নিজ ভাষায় লেখার দক্ষতা অর্জন করবে।
৬. আরবি ছোট বাক্য বা বাক্যাংশের তারকিব করার নিয়ম-রীতি আয়ত্ত করে তারকিব করার অনুশীলন করবে।
৭. বিভিন্ন আরবি প্রশ্ন তৈরি করে আরবিতে তার উত্তর তৈরি করার অনুশীলন করবে।
৮. শূণ্যস্থান পূরণ করার চর্চা করবে।
৯. বিগত বছরের প্রশ্ন দেখে পরীক্ষার জন