দরজায় কড়া নাড়ছে কওমি মাদরাসার বিভিন্ন জামাতের কেন্দ্রীয় পরীক্ষা। এবার কোভিড-১৯ এর কারণে শিক্ষাবর্ষের পরিমাণ অনেকটাই কমে এসেছে। কমে এসেছে পরীক্ষার প্রস্তুতি নেয়ার সময়। তাই অল্প সময়ে পরীক্ষায় ভাল ফলাফল করার কলাকৌশল বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে পরীক্ষা বিষয়ক শিক্ষাপরামর্শ ‘পরীক্ষার ভালো প্রস্তুতি ও সেরা ফলাফলের কৌশল’। ধারাবাহিক পর্ব- ২০
লিখছেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার উস্তাযুল হাদিস, দারুল উলুম দেওবন্দের ফাজেল ‘মাসুম আবদুল্লাহ’।
(গত পর্বের পর)
দরসে নেজামিতে দাওরায়ে হাদিস একটি গুরুত্বপূর্ণ জামাত। কুরআন-সুন্নাহ তথা ইসলামি জ্ঞানভান্ডার থেকে উপকৃত হবার যোগ্যতা লাভে পড়াশোনার যে দীর্ঘ সূত্রতা—তার সমাপ্তির বছর এ জামাত। অন্য দিক থেকে ইলমে আলি বা যোগ্যতা হাসিলের জ্ঞানর্জনের পর মূল জ্ঞান কুড়ানোর মহান সুযোগ এ জামাত।
অবশ্য—সরকারের স্বীকৃতি এ জামাতের পড়াশোনা ও তার পরীক্ষার ফলাফলে নতুন মাত্রা যোগ করেছে। তাছাড়া—ছাত্রের ভবিষ্যৎ উচ্চতর পড়াশোনা, উজ্জল কর্মজীবন, অভিভাবকদের আশা-আকাঙ্খা, মাদরাসা ও উস্তাদদের সুনাম-সুখ্যাতি—এত কিছুর সম্পৃক্ততার কারণে এ জামাতের ভালো ফলাফল যেনো সাত রাজার ধন। আদ্রিত ও কাঙ্খিত। যেনো জনম জনমের সাধনা ও এত সব কিছুর কারণে এ জামাতের পড়াশোনা হতে হবে তুলনা মূলক বেশি সুপরিকল্পিত, শৃঙ্খলিত ও দীর্ঘ মেয়াদী। স্বপ্ন-ধরার মহা আনন্দে উদ্বেলিত ও উচ্ছ্বসিত। অনেকটা সাত-সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে লক্ষ্যে পৌঁছা হার না মানা ব্যক্তির মতো। সাগর সেঁচে মুক্তোর সন্ধান পাওয়া দূরন্তর অন্বেষী সাধকের মতো।
অতএব—শুধু পরীক্ষা নয় বরং জীবন সাধনার মূল্য সংগ্রহ করতে, জীবনের রসদ-পুজি সংগ্রহ করার নিরন্তর তাগিদে ঝাপিয়ে পড়তে হবে নিয়মতান্ত্রিক মেহনত ও কঠোর অধ্যাবসায়। নিচে এ জামাতে ভালো ফলাফল ও সফলতা লাভের কিতাবভিক্তিক কিছু কৌশল ও করণীয় তুলে ধরা হল—
বোখারি শরিফ ১-২
১. নিয়মিত সবকে উপস্থিত থাকবে। উস্তাদের আলোচনা মনোযোগসহ শুনবে এবং আলোচনার সারসংক্ষেপ সবকেই নোট করে নেবে।
২. কিতাবের হাশিয়া ও বায়নাস সুতুর যত্নসহ পড়বে। আলোচনার অপেক্ষা রাখে এমন জায়গাগুলোতে ‘ফাতহুলবারির’ সহযোগিতা গ্রহণ করবে। ‘ইরশাদুস সারি’ বা ‘নসরুল বারি’ও দেখা যেতে পারে।
৪. তরজমাতুল বাব, তার ব্যখ্যা, ইমাম বোখারির দৃষ্টিভঙ্গি এবং হাদিস ও আয়াতের সঙ্গে তরজমাতুল বাবের মুনাসাবাত—ইত্যাদি যাবতীয় বিষয় হল্ করবেà