সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রাজধানীর জামেয়া রাহমানিয়া দারুল ইসলামের খতমে বুখারি ১২ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ: ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া রাহমানিয়া দারুল ইসলাম মাদরাসার খতমে বুখারি ও শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ১২ মার্চ শুক্রবার বাদ মাগরিব কাজলা বিশ্বরোড জামে মসজিদে খতমে বুখারি ও শিক্ষা সমাপনী অনুষ্ঠিত হবে। মাদরাসার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি রহ.- এর বিশিষ্ট খলিফা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগরীর সহকারী অর্থসম্পাদক মুফতি ওযায়ের আমীনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি থাকবেন- কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সাবেক মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

প্রধান আলোচক থাকবেন- রাজধানীর সায়েন্সল্যাব বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল। বিশেষ অতিথি থাকবেন- শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ.- এর খলিফা মাওলানা ফজলুর রহমান। আল্লামা শাহ আহমদ শফি রহ.- এর খলিফা, গাউসিয়া সুপারমার্কেট জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া এবং মোহাম্মদপুর বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল। এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মাদরাসার অধ্যক্ষ মুফতি ওযায়ের আমীন মাহফিল সফল করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ