সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ফেসবুকে দেখা দিচ্ছে নতুন সমস্যা, হারিয়ে যাচ্ছে আইডির নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হঠাৎ করে ফেসবুকে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। মাঝে মাঝে ব্যবহারকারীরা আইডি লগইন করতে পারছেন না। আবার ব্যবহারকারীদের আইডি থেকে নামও হারিয়ে যাচ্ছে।

গত সোমবার (০৮ মার্চ) মধ্যরাত থেকে এ সমস্যা শুরু হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ সমস্যা থাকতে পারে বলে জানা গেছে। মেইনটেন্যান্সের কারণে বিশ্বজুড়ে এ সমস্যা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে দেখা যায়, একাধিক ব্যক্তির আইডি থেকে নাম মুছে গেছে। তবে এ সমস্যা ব্যবহারকারী নিজের মতো করে সমাধান করে নিতে পারেন।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্লাটফর্ম ‘সাইবার ৭১’ জানিয়েছে, বহু ব্যবহারকারী তাদের আইডিতে নাম মুছে যেতে দেখছে। তবে সেটিংসে গিয়ে নাম ঠিক করে নিতে পারেন। এজন্য ব্যবহারকারীকে আইডিতে প্রবেশ করে সেটিংসে যেতে হবে। সেটিংয়ের জেনারেল অপশনে গিয়ে নেম-এ ক্লিক করে চেঞ্জ নেমে গিয়ে সিলেক্ট প্রিভিয়াস নেমে নিজের নামটি সিলেক্ট করে সেভ করলে নাম সেভ হবে। (Settings> General > Name> Change Name> Seltect Previeous Name> Save.

এদিকে সোমবার রাত থেকে অনেক আইডিতে লগইন করতে গেলে একটি মেসেজ দেখাচ্ছে ফেসবুক। সেখানে লেখা হয়েছে, ‘ফেসবুক খুব শিগগিরই চালু হবে। প্রয়োজনীয় মেইনটেন্যান্সের জন্য এই মুহূর্তে ফেসবুক ডাউন আছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ