মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনায় আজও হাজারের বেশি শনাক্ত, মৃত্যু বেড়ে দ্বিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা তৃতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগী সংখ্যা হাজার ছাড়াল। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ১৬ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৬৬ জন।

এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন ও বাসায় একজন মারা যান। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫১৫ জনে এবং মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৫৫ হাজার ২২২ জনে।

শুক্রবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১১ মার্চ পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৫১৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪২ জন ও নারী দুই হাজার ৭৩ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ