সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

বাংলা সাহিত্যে কালজয়ী গ্রন্থ ‘সোনালী কাবিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মীর আবদুস শুকুর আল মাহমুদ। যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। তার উপন্যাস, গল্প, কবিতা ও আত্মজীবনীতে এক অপার বিস্ময় খেলা করে।

কবি আল মাহমুদের বিখ্যাত ও বহুলপঠিত সনেট জাতীয় কাব্যগ্রন্থ হচ্ছে ‘সোনালি কাবিন’। এটি প্রকাশিত হয় ১৯৭৩ সালে। সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ১৪টি সনেট রয়েছে এবং ৪১টি কবিতা রয়েছে।

‘সোনালি কাবিন’-এর মতো উচ্চাভিলাষী প্রকল্প বাংলা গীতিকবিতার বিশাল ভুবনে সম্ভবত আর একটিও নেই। এটি প্রায় যেকোনো বিচারে মহাকাব্যিক। স্থান-কালের বিপুলতা আছে, বিপুল জনগোষ্ঠীকে আওতাভুক্ত করার প্রত্যয় আছে, এমনকি ঐতিহ্যের বিপুল পুরোনো উপাদানকে সসম্মানে প্রশ্রয় দিয়েও জনগোষ্ঠীর জন্য নতুন ধর্ম প্রস্তাবের ইশারা আছে।

নায়ক-চরিত্রের কুলগৌরব নেই; কিন্তু আছে আরও বড় কিছু— নিজের কুলকেই মহিমাময় করে তোলার হিম্মত। সে সংগ্রামী। অসংখ্য প্রতিপক্ষ তার। তবে কবিতার ময়দানে হাজির হওয়ার আগেই তার লড়াইপর্ব শেষ হয়েছে। প্রবল প্রত্যয়ী একরাশ সিদ্ধান্ত নিয়ে বেশ মোলায়েম বয়ানের পসরা সাজিয়ে হাজির হয়েছে যুগপৎ দয়িতা আর পাঠকের দরবারে।

বয়ানে উৎপাদন-সম্পর্ক আর ক্ষমতা-সম্পর্কের গভীর গোপন ভাঁজগুলো যথোচিত মূল্য পেয়েছে। সে এতটাই যে মার্কসীয় পরিভাষায় সম্পর্কশাস্ত্রের নিরিখে কবিতাটি পাঠ করা চলে। ঐতিহ্যের নির্বাচন, মূল্যায়ন, পুনর্গঠন ও প্রকল্পের সামগ্রিকতায় এর রাজনৈতিক সুর জাতীয়তাবাদী; অন্যদিকে আবার গণতান্ত্রিক-সমাজতান্ত্রিক মূল্যবোধের টুকরা-টাকরা অনিবার্য উপাদান হয়ে মিশে গেছে কবিতাটির শরীরে এবং আত্মায়।

এক নজরে বই

বই: সোনালী কাবিন
লেখক: আল মাহমুদ
প্রকাশক: আদর্শ
মূদ্রিত মূল্য: ২০০ টাকা।
আদর্শ থেকে বইটি কিনতে ভিজিট করুন: https://bit.ly/3loDXlP
যোগাযোগ: +029 612 877, 01793-296202, মেইল: info@adarsha.com.bd