বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে পড়েছে করোনা মহামারির মতো: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে পড়েছে করোনা মহামারির মতো বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেয়েরেস।

আন্তর্জাতিক ইসলামোফোবিয়া (ইসলামভীতি) মোকাবিলা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে গত বুধবার এ কথা বলেছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, মুসলিমবিরোধী ধর্মান্ধতার পুনরুত্থান অবশ্যই বিশ্বজুড়ে আমরা যেসব অসুস্থ প্রবণতাগুলো দেখছি, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার মতে, জাতিগত জাতীয়তাবাদ, নব্য-ফ্যাসিবাদ, কলঙ্ক এবং ঘৃণাবাচক বক্তব্য মুসলিমদের পাশাপাশি ইহুদি ও সংখ্যালঘু কিছু খ্রিস্টান সম্প্রদায়ের মতো দুর্বল জনগণকেও আক্রমণ করছে।

গুতেয়েরেস বলেন, সংখ্যালঘু সম্প্রদায়গুলো আমাদের সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোর ঐশ্বর্যের অংশ। তবুও আমরা কেবল বৈষম্যই নয়, সংখ্যালঘুদের সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টাও দেখছি। তিনি বলেন, পবিত্র কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয়: একে অপরকে জানার জন্যই সব সব জাতি এবং উপজাতি সৃষ্টি হয়েছে। সুতরাং বৈচিত্র্য হচ্ছে ঐশ্বর্য, এটি কোনও হুমকি নয়।

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫১ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছিলেন। সেই দিনটি স্মরণে ১৫ মার্চকে আন্তর্জাতিক ইসলামোফিবিয়া মোকাবিলা দিবস ঘোষণা করা হয়েছে। এবছরই প্রথমবারের মতো পালিত হচ্ছে দিবসটি। সূত্র: আনাদোলু এজেন্সি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ