বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ঘুষ নিচ্ছে বাছাই কমিটি: কাফনের কাপড় পরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। অনেক মুক্তিযোদ্ধা চাহিদা মাফিক টাকা দিয়ে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাদপড়া মুক্তিযোদ্ধারা কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া এলাকার হেমায়েত বাহিনী স্মৃতি যাদুঘরের সামনের সড়কে কাফনের কাপড় পরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধন থেকে পুনঃ যাচাই-বাছাই ও মুক্তিযোদ্ধাদের টাকা ফেরত দেয়ার দাবী জানানো হয়েছে। অন্যথায় আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

পরে সেখানে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের ভাই সাবেক কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সামচুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল আজিজ, আব্দুল মান্নান, হেমায়েত উদ্দিন বীর বিক্রমের বোন মোমেলা বেগম, মোখলেস মোল্লা, সিরাজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, কোটালীপাড়ায় মুক্তিযুদ্ধা যাচাই-বাছাইয়ের নামে প্রহসন করা হয়েছে। এখানে যে সব মুক্তিযোদ্ধা বাদ পড়েছে এবং যারা চূড়ান্ত তালিকাভূক্ত হয়েছেন, এর ৯০ ভাগ মানুষের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। যারা মোটা অংকের টাকা দিয়েছে তাদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

আর যারা চাহিদা মাফিক টাকা দিতে পারেননি তাদেরকে “খ” ও “গ” তালিকাভূক্ত করা হয়েছে। তারা বলেন, এই দূর্নীতিগ্রস্থ কমিটির যাচাই-বাছাই বাতিল করে পুনরায় কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করতে হবে।

গত ৩০শে জানুযারী কোটালীপাড়াসহ গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে কোটালীপাড়ায় হেমায়েত বাহিনী প্রধানসহ ৩৬২ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ২৬ জনকে “গ” তালিকাভূক্ত করে বাদ ও ১১৮ জনকে “খ” তালিকাভূক্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ