বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

তানজানিয়ার রাষ্ট্রপতি মাগুফুলির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার (১৭ মার্চ) দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ সংবাদ জানিয়েছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, দীর্ঘ এক সপ্তাহ ধরে রাষ্ট্রপতি জন মাগুফুলির শারীরিক অবস্থা সম্পর্কে ধোঁয়াশার পর দেশটির টেলিভিশনে মৃত্যুর খবর জানালেন ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান। হৃদযন্ত্রের সমস্যার কারণে দেশটির দারুস সালাম শহরের হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গত এক দশক ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন মাগুফুলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

সামিয়া হাসান বলেন, গত ৬ মার্চ মাগুফুলি জাকায়া কিকওয়েট কার্ডিয়াক ইনস্টিটিউটে ভর্তি হন। তবে সে সময় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। পরে অসুস্থ বোধ করলে ১৪ মার্চ তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন। ২০১৫ সালে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জন মাগুফুলি প্রথমবার ক্ষমতায় আসেন।

সেসময় তিনি দেশটিতে অবকাঠামোগত উন্নয়নেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি দ্বিতীয় বার জয় লাভ করেন। তার দলের বিরুদ্ধে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ