বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

সম্পর্ক স্বাভাবিকের পর এবার জেরুসালেমে দূতাবাস খুলছে কসোভো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের পর এবার পবিত্র জেরুসালেম শহরে নিজেদের দূতাবাস খুলছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভো।

দেশটি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তারা জেরুসালেমে দূতাবাস চালু করেছে। এবারই প্রথম ওই শহরে ইউরোপের কোনো দেশ তাদের দূতাবাস চালু করল।

কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরই দূতাবাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েল এবং কসোভোর পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে হোয়াইট হাউসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের জেরুজালেম শহরে কসোভোর দূতাবাস চালু করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র এবং গুয়াতেমালা জেরুসালেমে তাদের দূতাবাস চালু করেছে। তাদের দেখানো পথ অনুসরণ করল কসোভো।

কসোভোর বিদায়ী প্রধানমন্ত্রী আবদুল্লাজ হোতি গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে সার্বিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভুসিস এবং এরপর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করার পরই ইউরোপের এই দেশটি এমন সিদ্ধান্ত নিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ