মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাকিতে সিগারেট দিতে অসম্মতি, দোকানদারকে বেধড়ক পেটালেন ছাত্রলীগকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাকিতে সিগারেট না দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটে ক্যাম্পাস ফুড কর্নারের মালিক শাহ আলম (৪৭)-কে মারপিট করেছে ছাত্রলীগের কয়েকজন কর্মী। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

ফুড কর্নারের মালিক শাহ আলম বলেন, আমার দোকানে বিভিন্ন সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাকিতে চা-সিগারেট খেয়ে যায়। তাদের মধ্যে অনেকেই এখনও টাকা পরিশোধ করেনি। বিষয়টি ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে একাধিকবার জানালে কোনো সমাধান হয়নি। তাই আমি আর বাকি না দেয়ার সিদ্ধান্ত নেই।

তিনি অভিযোগ করে বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ সিয়াম নামে ছাত্রলীগের এক কর্মী দোকানে এসে আমার কাছে সিগারেট চায়। সিগারেট নিতে হলে আগে টাকা দিতে হবে। আমি বাকিতে সিগারেট দেব না- এমন কথা বলার পর তার সাথে বাকবিতণ্ডা হয়। পরে সিয়ামের নেতৃত্বে আরও কয়েকজন এসে আমাকে দোকানের ভেতর ঢুকিয়ে বেদম মারধর করে। তারা আমাকে মারধর করে ক্ষান্ত হয়নি দোকানের টেবিল-চেয়ার ভেঙে ফেলেছে।

মারধরের সময়ে শেখ সিয়ামের সঙ্গে যে তিনজন ছাত্রলীগ কর্মী ছিলেন। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে জানা গেছে।

অভিযুক্ত সিয়ামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মারধরের বিষয়টি মিথ্যা। করুণা পাওয়ার জন্য দোকানদার এমন মিথ্যা গল্প রটাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। আমি পরে সভাপতিকে নিয়ে বিষয়টি সমাধান করেছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ