মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মধ্যরাতে সিএনজিতে ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলেই চালকসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় মধ্যরাতে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে।

শাহজাদপুর পৌরসভার হাইলাগাটি ব্রিজ এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর-শক্তিপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে অটোরিকশা চালক আশিক (২৫) এবং দুই যাত্রী আজগর আলীর ছেলে সাকিব (২২) ও আজাদের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।

শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, রাত সোয়া ২টার দিকে অটোরিকশাটি দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার আবদুল হামিদ সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে বিসিক বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বিসিক বাসস্ট্যান্ডের দিকে থেকে বাঘাবাড়ির দিকে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ