মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না: রাসুল সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ আবু সালেহ।।

নামাজ প্রিয়তম রবের নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। ফরজ, ওয়াজিবের পাশাপাশি আমাদেরকে দান করা হয়েছে বিবিধ নফল নামাজ। এসব নফল নামাজেরও রয়েছে বহুবিদ ফায়দা এবং ফজিলত। এসব ফজিলত বর্ণিত হয়েছে কুরআনুল কারিম এবং হাদিসে নববীর বিভিন্ন কিতাবে। বস্তুতঃ বক্ষমান নিবন্ধ নফল নামাজের ফজিলত বিষয়ক নয়; বরং মসজিদের পাশাপাশি আমাদের বসবাসের ঘরগুলোতেও যে সুন্নত, নফলসহ কিছু কিছু নামাজ আদায় করা ফজিলতপূর্ণ এবং বরকতময়, হাদিসের আলোকে সে বিষয়টি তুলে ধরাই উদ্দেশ্য। প্রসঙ্গতঃ ঘরে ফরজ নামাজ নয়, সুন্নত বা নফল নামাজ আদায়ের কথাই এসেছে হাদিসের কিতাবগুলোতে। সঙ্গত কারণে নফল নামাজের গুরুত্ব বিষয়ক একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করা বিধেয় মনে করছি। প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-

আনাস ইবনু হাকীম আদ্‌-দাব্বী থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি যিয়াদ অথবা ইবনু যিয়াদের ভয়ে মদিনায় চলে আসেন এবং আবূ হুরাইরা রাদিআল্লাহু তাআ'লা আনুহর সাথে সাক্ষাত করেন। আবূ হুরাইরা রাদিআল্লাহু তাআ'লা আনুহ আমাকে তাঁর বংশ পরিচয় দিলেন এবং আমিও আমার বংশ পরিচয় দিলাম। তিনি আমাকে বলেনঃ হে যুবক! আমি কি তোমার কাছে হাদিস বর্ণনা করব না? জবাবে আমি বলিঃ হ্যাঁ, আল্লাহ আপনার উপর রহম করুন!

বর্ণনাকারী ইউনুস বলেন, আমার মনে হয়, তিনি এ হাদিস সরসরি নবী কারিম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেছেন। নবী কারিম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, ক্বিয়ামাতের দিন মানুষের ‘আমালসমূহের মধ্যে সর্বপ্রথম তাদের সালাত সম্পর্কে হিসাব নেয়া হবে। তিনি বলেনঃ আমাদের মহান রব্ব ফেরেশতাদের বান্দার সালাত সম্পর্কে জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন, দেখো তো, সে তা পরিপূর্ণভাবে আদায় করেছে, না কি তাতে কোন ত্রুটি রয়েছে?

অতঃপর, বান্দার সালাত পূর্নাঙ্গ হলে পূর্নাঙ্গই লিখা হবে। আর যদি তাতে ত্রুটি থাকে তাহলে মহান আল্লাহ ফেরেশতাদের বলবেন, দেখো তো আমার বান্দার কোন নফল সালাত আছে কি না? যদি থাকে, তাহলে তিনি বলবেনঃ আমার বান্দার ফরয সালাতের ঘাটতি তার নফল সালাত দ্বারা পরিপূর্ণ করো। অতঃপর সকল আমলই এভাবে গ্রহন করা হবে (অর্থাৎ নফল দ্বারা ফরযের ত্রুটি দূর করা হবে)। -সুনানে আবু দাউদ, হাদিস নং ৮৬৪

সুবহানাল্লাহ! এ হাদিসের ভাষ্যে স্পষ্ট যে, নফল নামাজ, নফল রোজা, নফল আমল, নফল দান সাদাকাহ কিয়ামতের কঠিন হিসাবের দিনে বান্দার ফরজ আমলগুলোর ঘাটতি পূরণে সহায়ক হবে। আর নামাজের হিসাব নেয়া হবে সর্বাগ্রে। নামাজের হিসাব যার মà