মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকেলে নগরের পতেঙ্গা সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, নগরীর পতেঙ্গা সি-বিচে মানুষকে সচেতনা করতে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে। এছাড়াও বিনোদন কেন্দ্রে না আসতেও নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, সাধারণ মানুষ এখনো অনেকেই মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন। সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণের কাজও অব্যাহত আছে। মানুষ সচেতন না হলে জরিমানা বা কারাদণ্ড দিয়ে এ সমস্যার সমাধান হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ